ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুরের দারিয়াপুর নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ডায়াগনস্টিক সেন্টার


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২-১০-২০২৩ বিকাল ৫:৪৮
মাগুরার নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির রবিবার শ্রীপুরে আকস্মিক পরিদর্শন করতে এসে  ৩ টি ডায়াগনস্টিক সেন্টার ও ৩ টি ক্লিনিক বন্ধ ঘোষণা করেন । 
এর আগে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  পরিদর্শন করেন। তিনি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে উপজেলা হাসপাতাল গেট সংলগ্ন ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। জনসেবা ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ রি -এজেন্ট পাওয়ায় ও শীতাতপ ব্যবস্থা না থাকা,  লং লাইফ ডায়াগনস্টিক সেন্টার ও গুডলিং ডায়াগনস্টিক সেন্টার বন্ধ পাওয়ায় তালা বন্ধের নির্দেশনা প্রদান করেন। শ্রীপুর ক্লিনিক, সততা ক্লিনিক ও ডিজিটাল ক্লিনিকে ডিপ্লোমা সিস্টার না থাকায় অপারেশন বন্ধ রাখার নির্দেশনা দেন।
 এসময় অন্যদের মধ্যে উপস্থিত  ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুজ্জামান লিটন ও জুনিয়র স্বাস্থ্য  শিক্ষা  কর্মকর্তা মোঃ হায়াত হোসেন।
 
অন্যদিকে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেট সংলগ্ন অবস্থিত গুড লিংক ডায়াগনস্টিক সেন্টার নিষেধাজ্ঞা অমান্য করে গেট খুলে বিভিন্ন পরিক্ষা নিরীক্ষা করতে দেখা যায় ও জনসেবা ডায়াগনস্টিক সেন্টারে সকাল থেকে খুলে সকল প্রকারের পরিক্ষা নিরীক্ষা করতে দেখা যায়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো রবিবার দুপুরে সিভিল সার্জন ডা. শামীম কবির জানান আজকে যেহেতু রোগীর চাপ রয়েছে জনসেবা ডায়াগনস্টিক সেন্টারে এজন্য আগামীকাল থেকে সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং ল্যাবে শীতাতপ নিয়ন্ত্রিত করতে হবে অন্যদিকে গুড লিংক ডায়াগনস্টিক সেন্টার ও লং লাইফ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ থাকায় তালাবদ্ধ রাখার নির্দেশ দেন।কিন্তু সে নিষেধাজ্ঞা অমান্য করে ডায়াগনস্টিক সেন্টার খুলে কার্যক্রম চলমান পাওয়া যায়। 
 
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন বলেন,গুড ডায়াগনস্টিক সেন্টার চালুর কোনো অনুমতি দেওয়া হয়নি।অন্যদিকে জনসেবা ডায়াগনস্টিক সেন্টারের ব্যাপারে তিনি বলেন,মেয়াদ উর্ত্তীণ রি -এজেন্ট ও শীতাতাপ ব্যবস্থা না থাকায় সোমবার থেকে বন্ধ রাখার ঘোষণা দেন।জনসেবা ডায়াগনস্টিক সেন্টার শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা করলে উর্ধ্বতন কর্মকতাদের জানাবো তারা বিষয়টি দেখবেন।
 
 এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ  মোঃ শামীম কবির জানান,রবিবার দুপুরে শ্রীপুরে ৩ টি ডায়াগনস্টিক সেন্টার ও ৩ টি  ক্লিনিক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গেট সংলগ্ন   জনসেবা ডায়াগনস্টিক সেন্টার ও গুড লিংক ডায়াগনস্টিক সেন্টার খোলা রেখে সেবা চলছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন,ডায়াগনস্টিক সেন্টার খোলা রেখে সেবা প্রদানের অনুমতি দেওয়া হয়নি।জনসেবা ডায়াগনস্টিক সেন্টার শীতাতপ ব্যবস্থা করে আমাদের জানালে বিষয়টি দেখবো।তার আগে যদি খোলা রেখে সেবা প্রদান করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী