ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যমুনায় অবৈধ বালুঘাটে দিনভর নাটকীয়তা : ধরাছোঁয়ার বাইরে ঘাট মালিক খোকা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২১ দুপুর ১:৩৮

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী ও চরাঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। এতে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, দুজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫টি এক্সেভেটর মেশিনসহ ১৯টি ট্রাক জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনী। তবে এ ঘটনায় ঘাট মালিক প্রভাবশালী বালুখেকোখ্যাত খোকা ও তার সহযোগীরা ধরাছোঁয়ার বা‍ইরে থাকায় কাউকেই আইনের আওতায় আনতে পারেনি কর্তৃপক্ষ।

গত রবিবার দুপুরের দিকে যমুনা নদীর টাঙ্গাইলের ভূঞাপুরের জিগাতলা অংশে দীর্ঘদিন ধরে চলে আসা খোকার অবৈধ বালুর ঘাটে অভিযান চালায় টাঙ্গাইল জেলা ডিবি পুলিশের একটি দল। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহত পাঁচটি এক্সেভেটর মেশিন ও বালু পরিবহনের কাজে নিয়োজিত ১৯টি ড্রাম ট্রাক আটকসহ দুজনকে আটক করে প্রশাসনের খবর দেয় পুলিশ।

পরে দিরভর নানা নাটকীয়তা শেষে বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনি। এ সময় ঘাটে শ্রমিক হিসেবে নিয়োজিত মঈন উদ্দিন ও ছালাম নামে দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং ট্রাক ও এক্সেভেটর মেশিনগুলো গাবসারা ইউনিয়নের আব্দুস সালাম নামে এক ইউপি সদস্যের হেফাজতে রাখে কর্তৃপক্ষ।

এরপর ঘটনাস্থল থেকে ফিরে নিজ কার্যালয়ে বসে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণা করেন বিচারক। রায়ে জিগাতলা গ্রামে সোরহাবের ছেলে মঈন উদ্দিন ও নিকলাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে ছালামকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং জিগাতলা গ্রামের তারা মুন্সির ছেলে রঞ্জু নামে এক ব্যক্তিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনি দৈনিক সকালের সময়কে বলেন, টাঙ্গাইল ডিবি পুলিশ ও স্থানীয় পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে দুজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৫টি ট্রাক ও ১৯টি এক্সেভেটর মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের হেফাজতে রাখা হয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার