পোশাক শ্রমিকদের বিক্ষোভ,উত্তপ্ত গাজীপুর
বেতন বাড়ানোর দাবিতে ৬ষ্ঠ দিনের মতো গাজীপুর চলছে শ্রমিকদের বিক্ষোভ। বিক্ষোভ চলাকালে মহানগরীর বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি যায়গায় ভাংচুর করেছে, টায়ার জ্বালিয়ে এবং একটি পিক-আপে আগুন দেয়।
এ বেতন বৃদ্ধির আন্দোলন গত সোমবার শুরু হয় কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কয়েকটি কারখানায়। এরপর দিন যতো যাচ্ছে শ্রমিকরা ততোই বিক্ষুব্ধ হয়ে উঠেছে। শ্রমিকদের এ আন্দোলন ছড়িয়ে পড়েছে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায়।
খোঁজ নিয়ে জানা যায়, রোববার সকালে মহানগরীর কাশিমপুর এলাকায় বেশ কয়েকটি কারখানা শ্রমিকরা আন্দোলন শুরু করে। পরে শ্রমিকেরা এসময় বেশকিছু কারখানায় ভাংচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর বেলা ১১ টার দিকে মহানগরীর কোনাবাড়ি এলাকায় শুরু হয় বিক্ষোভ। স্ট্যান্ডার্ড কারখানা ও কোনাবাড়ি বিসিকের বিক্ষুব্ধ শ্রমিকরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে আন্দোলন শুরু করে। তারা দলবল নিয়ে মহাসড়ক টায়ার জ্বালিয়ে আন্দোলন শুরু করে। এসময় তারা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুঁড়ে। পরে পুলিশ ও রাবার টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে রোববার দুপুর থেকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। তারা একটি কারখানায় ভাংচুর চালায়। পরে পুলিশের সঙ্গে থেমে থেমে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। একই অবস্থা মহানগরীর ভোগরা ও রওশন সড়ক এলাকায়। তারাও বেতনের দাবিতে আন্দোলন করেন
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, আজকেও শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়। তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে। পরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied