ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ৩০-১০-২০২৩ দুপুর ৪:২৭
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার দুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। 
সভার শুরুতে বিএনপির মহাসমাবেশে দুর্বৃত্তের হাতে নির্মমভাবে নিহত পুলিশ সদস্যের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় । 
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত,যুগ্ম সাধারণ সম্পাদক ও গয়েশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাসির উদ্দীন প্রমুখ । 
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা, মাদক, বাল্যবিবাহ বিষয়ে আলোচনা করা হয়। 
সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন । 
পরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয় । 
প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, বিএনপির সমাবেশে নির্মমভাবে পুলিশকে হত্যা করেছে । এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই, কারণ এটাই তাদের চরিত্র । তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়। কিন্তু তাদের সে স্বপ্ন কখনো পূরণ হবে না ।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী