কোনাবাড়ীতে বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
গাজীপুরের কোনাবাড়ীতে বিএনপির হরতালের আগেরদিন রাতে আজমেরী পরিবহনে আগুন দেওয়ার ঘটনায় কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ ১৯ জনের নাম উল্লেখ করে প্রায় দুই শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার (২৯ অক্টোবর) আজমেরী বাসের মালিক জামাল হোসেন বাদী হয়ে এই মামল করেন। জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,মামলায় অজ্ঞাত আরো দুই থেকে আড়াই শতাধিক নেতাকর্মীদের মামলা করেছেন আজমেরী বাসের মালিক জামাল হোসেন। এর আগে গত শনিবার (২৮ অক্টোবর) রাত ৯ টা সময় কোনাবাড়ী কলেজ গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি আজমেরী বাসে আগুন দেয় কিছু দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের আগেরদিন রাত ৯ টা সময় কোনাবাড়ী কলেজ গেট এলাকায় চার ৫ জনের কিছু যুবক এসে দাড়িয়ে থাকা আজমেরী বাসের গ্লাস ভাংচুর করে। পরে তারা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied