আন্দোলনের মুখে কলকারখানা বন্ধ ঘোষণা করলো কর্তৃপক্ষ
পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা বৃদ্ধির দাবিতে টানা সপ্তম দিনের মতো বিক্ষোভের পর কোনাবাড়ী, কাশিমপুরে প্রায় দুই শতাধিক কলকারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় কলকারখানার মূল ফটকে বন্ধের নোটিশ ঝুলানো রয়েছে।
এম এম নীটওয়্যার লিঃ এডমিন এর ডেপুটি জেনারেল ম্যানেজার মনোয়ার হোসেন জানান,অনিবার্য কারণবসত ফ্যাক্টরী একদিন বন্ধ রাখা হয়েছে। ১লা নভেম্বর থেকে পূর্বের ন্যায় কার্যক্রম চলবে। কোনাবাড়ী জোনের শ্রম পরিদর্শক রাজিব চন্দ্র নাথ বলেন,বেশ কিছুদিন ধরে শ্রমিক অসন্তোষ চলছে। আজ কোনাবাড়ীতে কিছু কলকারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। উল্লেখ্য গত সোমবার (২৩ অক্টোবর) থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ও তেলিচালা এলাকার লগোস অ্যাপারেলস, এটিএস, বে-ফুটওয়ারসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আন্দোলন শুরু করে। আজও ৮ম দিনের মতো কালিয়াকৈর সফিপুর, মৌচাক, পল্লী বিদ্যুৎ এবং গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied