ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

অবরোধের সমর্থনে জামাতের ঝটিকা মিছিল


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১-১১-২০২৩ দুপুর ১:২২
এক দফা দাবি আদায়ে কেন্দ্রীয় ঘোষিত টানা দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচির অংশ হিসাবে ঝটিকা মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলামি।  বুধবার (১ নভেম্বর) সকালে মহানগরীর কোনাবাড়ী থানাধীন নতুন বাজার এলাকায় মহানগরীর কাশিমপুর ও কোনাবাড়ি অঞ্চলের উদ্যোগে ঢাকা- টাংগাইল মহাসড়কের কোনাবাড়ি নতুন বাজার এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।
 
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর কর্ম পরিষদ সদস্য ও মানব সম্পদ বিভাগের সেক্রেটারি মো. নজরুল ইসলাম বলেন, জনগণের ভোটাধিকার আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগনকে সাথে নিয়ে রাজপথে নেমে এসেছে। যতক্ষণ পর্যন্ত কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। কেয়ারটেকার সরকার ছাড়া কোন নির্বাচন গ্রহণযোগ্য
 হবে না।
 
তিনি আরো বলেন, কেয়ারটেকার সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে বাংলাদেশে আর কোন প্রহসনের নির্বাচন করতে দেওয়া হবে না। দাবি আদায়ে আগামীতে হরতাল, অবরোধসহ অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সেই দাবি আদায়ে জনগণকে জীবন বাজি রেখে ভূমিকা পালনের আহ্বান জামের ওই নেতা।
 
এসময় উপস্থিত  ছিলেন কোনাবাড়ি থানার আমীর ডা. কবির হোসেন, কাশিমপুর থানা পূর্বের আমীর মো. ফরহাদ হোসেন, গাজীপুর মহানগর ছাত্র শিবিরের শিক্ষা সম্পাদক মো. আরিফ হোসেন, জামায়াতের কোনাবাড়ি থানা সেক্রেটারী তাজবুল ইসলাম, কাশিমপুর থানার সেক্রেটারি মো. নুরুজ্জামান এবং কাশিমপুর পশ্চিমের সেক্রেটারি মো. আব্দুল আহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস