ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে কারখানায় অগ্নিসংযোগ ও শ্রমিক মৃত্যুর ঘটনায় ৯ জন গ্রেপ্তার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১-১১-২০২৩ বিকাল ৫:৪১
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিক আন্দোলনের সময় একটি পোষাক তৈরি কারখানায় অগ্নিসংযোগ ও আগুনে পুড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাতে কারখানা নিরাপত্তাকর্মী গোলজার হোসেন বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞত ৭০০ থেকে ৮০০ জনকে আসামী করা হয়েছে। এঘটায় জড়িত থানার অভিযোগ পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে।
 
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুরের আমবাগ পূর্বপাড়া এলাকার ভাড়াটিয়া মো. শের আলী (১৯), কোনাবাড়ী এলাকার মো. রিফাত (১৯), আমবাগ এলাকার খোবায়েত (২০),  কোনাবাড়ী কুদ্দুসনগর পুকুরপাড়া এলাকার মো. নূর হোসেন (১৮), আমবাগ এলাকার শান্ত তালুকদার (২১),  বাইমাইল এলাকার মো. ইয়াসিন (১৯), কোনাবাড়ী এলাকার মহিদুল ইসলাম (২০), হরিনাচালা সেলিমনগর এলাকার মোঃ তোফালে (২২), আমবাগ পূর্বপাড়া এলাকার রহিম বাদশা (২২)।
 
মামলার এজাহার ও পুলিশ জানায়, কোনাবাড়ি এলাকার অনন্ত কোম্পানির এবিএম ফ্যাশন লিমিটেড নামের একটিা পোষাক তৈরি কারখানা রয়েছে। গত সোমবার শ্রমিক আন্দোলনের কারনে দুপুরের পর কারখানা ছুটি ঘোষনা করা হয়।  পোষাক কারখানার শ্রমিকদের চলামান বেতন ভাতা বৃদ্ধির দাবীতে আন্দোলনের কারনে কোনাবাড়ি ও আশে পাশে অন্যান্য ফ্যাক্টরীর  শ্রমিকেরা ওইদিন বিকালে বিক্ষোভ করে কারখানায় ভাচুর করার চেষ্টা করে। পোষাক কারখানার শ্রমিকদের বেতন ভাতার বৃদ্ধির দাবির পক্ষে আন্দোলনরত বিক্ষোভকারী ওই ৯ জনসহ অজ্ঞাতনামা অনুমান ৭০০ থেকে ৮০০ জন শ্রমিক নামধারী বহিরাগত দুষ্কৃতিকারী আসামীরা লোহার পাইপ, রড, কাঠের বাটাম, বাঁশের লাঠি, হাতুড়ী, শাবলসহ মারাত্বক দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। একপর্যায়ে কারখানার মেইন গেইট ও  সীমানা দেওয়াল, পিছনের গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। এসময়ে নিরাপত্তা কর্মী ও অন্যান্য কর্মচারীরা সম্পদ রক্ষা করার জন্য হামলাকারীদের বাধা দেওয়ায় তারা ইট পাটকেলে ছুরে এতে বেশ কয়েকজন আহত হয়। এক পর্যায়ে হামলাকারীরা কারখানার নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত বিভিন্ন ফ্লোরের অফিস কক্ষ, বিভিন্ন মেশিনারিজ, গুরুত্বপূর্ন গার্মেন্টস এক্সোসরিজ ফেব্রিক্স, তেরী পোশাক, ফেয়ার প্রাইজ সপ, জেনারেটর, কমপ্রেসার, এসি ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। এক পর্যায়ে তারা পেট্রোল দিয়ে আমাদের কারখানার নিচতলা চার তলা পর্যন্ত অফিস, ফ্লোর, ফেব্রিক্স গোডাউন, কাটিং এবং সুইং সেকশনে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দমকলবাহী আগুন নিয়ন্ত্রন করে। পরে কারখানার ভিতর থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
 
ওই ঘটনায় গত মঙ্গলবার কারখানা নিরাপত্তাকর্মী গোলজার হোসেন বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞত ৭০০ থেকে ৮০০ জনকে আসামী করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করে।
 
কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, কারখানা ও আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে অনেককে সানাক্ত করেছি। তাদের মধ্য থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস