ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে ৩০ প্রকারের চা বিক্রি করেই মাসে আয় কয়েক লাখ টাকা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৩-১১-২০২৩ দুপুর ৪:৪৭
৩০ প্রকারের চা বিক্রি করে সাড়া ফেলেছে গাজীপুরে রাসেল টী-ষ্টোর। তার স্পেশাল চা খেতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে এসে ভীর করছেন চা প্রেমীরা। এ চা বিক্রি থেকে মাসে আয় কয়েক লাখ টাকা। 
 
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী দেওলিয়াবাড়ী এলাকায় গেলেই দেখা মিলবে রাসেলের চায়ের দোকানের। এ দোকানের স্পেশাল চায়ের মধ্যে হলো- জাফরানে চা, কাজুবাদাম,খেজুর,আলু বুখরা, কাঁচা মরিচ, তেতুল ,পুদিনাপাতা,ধনে পাতা ও লেবুর  রসের চা। আর এ চা খেতে ভাবেই দোকানের সামনে সকাল থেকে রাত পর্যন্ত  ভীর । চা প্রেমিকরা বলছেন, সব জায়গাতে চা পাওয়া যায় কিন্তু রাসেলের দোকানের চায়ের স্বাদ ভিন্ন,তাছাড়া এক সাথে এত প্রকারের চা আর কোথাও পাওয়া যায় না।
 
স্থানীয় বাসিন্দা মো:সোলায়মান মিয়া জানান,এই ৩০ পদের চায়ের মধ্যে আমার সবচেয়ে পছন্দের চা হচ্ছে কাজুবাদামের চা। এই চা এতই সুস্বাদু যে একবার খেলে আরেকবার খেতে মন চাইবে।
 
রাসেল টী-ষ্টোরের মালিক জানান, সখের বসে চায়ের ভিন্ন স্বাদ দিতে ব্যতিক্রমি ৩০ প্রকার চায়ের এ দোকান দিয়েছেন তিনি। আর  প্রতিদিন বিক্রি করছেন ৮/১০ হাজার টাকার চা। তিনি আরো বলেন,প্রতি কাপ জাফরানে চা ৬০ টাকা আর কাজুবাদামের চা বিক্রি হয় ৫০ টাকায়। এছাড়া নিজ হাতের তৈরি শাহি লাচ্ছি,দই ও মাঠাও পাওয়া যায় বলে জানান তিনি। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস