ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষীদের মাঝে সার ও বীজ বিতরণ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৪-১১-২০২৩ বিকাল ৫:২৯

গাজীপুরের কোনাবাড়ী থানা কৃষকলীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ প্রনোদনায় ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষীদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

শনিবার (৪ নভেম্বর) বিকেল ৪ টা সময় কোনাবাড়ী থানা কৃষকলীগের অসাস্থায়ী কার্যালয়ের সামনে থেকে কৃষকদের মাঝে ওই সার ও বীজ বিতরণ করা হয়। 

কোনাবাড়ী থানা কৃষকলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মুন্নার সভাপতিত্বে, ৮ নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন এর ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাসউদ্দীন খোকন। 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী জোনের কৃষি কর্মকর্তা মোছা.শারমিন আক্তার,বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সাহাব উদ্দিন শামু,১২ নং ওয়ার্ড আওমী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম সবুজ, কোনাবাড়ী থানা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক আকলিমা আক্তার আঁখি প্রমুখ।

এসময় ৩৫ জন কৃষকের মাঝে ১০ কেজি পটাশ সার, ফসফেট সার ১০ কেজি এবং ১ কেজি সরিষা বীজ বিতরণ করা হয়। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস