ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কারা মুক্ত হলেন শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানি


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৪-১১-২০২৩ রাত ১০:২১
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে শনিবার রাত ৮ টায় মুক্তি পেয়েছেন আলোচিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানি। ডিজিটাল নিরাপত্তা আইনসহ সবগুলি মামলায় জামিন পাওয়ায় তাকে মুক্তি দেয়া হয়েছে।
 
তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আমিনুল ইসলাম।
 
মো. রফিকুল ইসলাম মাদানী (২৮), নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার সাহাব উদ্দিনের ছেলে। ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় রফিকুল ইসলাম মাদানীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তিনি ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত।
 
গত ২৯ মার্চ জামিন চেয়ে মাদানীর করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। ফলে মাদানীর কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন তাঁর আইনজীবী।
 
কারাকর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে গাজীপুর মহানগরীর গাছা থানায়, তেজগাঁও থানা, মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ও কোতয়ালী থানায় মতিঝিল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। সবগুলি মামলার জামিনের কাগজ যাচাই বাছাই শেষে শনিবার রাত ৮টার সময় তাকে মুক্তি দেয়া হয়।
 
নাম প্রকাশ না করার শর্তে রফিকুল ইসলাম মাদানীর খালাতো ভাই বলেন, পরিবারের পক্ষ থেকে তাকে আমরা নিতে কারাগারে আসি। রাত ৮ টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পেলে তাকে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস