কয়রায় নৌকা প্রতীকের প্রার্থীসহ ১০ জনের নামে মামলা
খুলনার কয়রায় ছাত্রলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলার বিষয়ে কয়রা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মহারাজপুর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ ওরফে ডন মাহমুদসহ ১০ জনকে আসামি করে থানায় মামলা রুজু হয়েছে (মামলা নাম্বার ১০, তারিখ ৮/৮/২০২১)। গতকাল রোববার (৮ আগস্ট) আহতের ভাই লিটন হোসেন মোড়ল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট শনিবার সন্ধ্যায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের বড় ব্রিজসংলগ্ন এলাকায় পূর্বশত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেনকে প্রতিপক্ষ হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। এ সময় গ্রামবাসী ধাওয়া করে লাল মিয়া নামে এক দুর্বৃত্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আহত ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে মহারাজপুর ইউনিয়নের নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদের কাছে জানতে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied