পৌর মেয়র জিএম মীরুর ওএমএস কার্যক্রম পরিদর্শন
করোনা মহামারীর কারণে দেশে চলমান কঠোর লকডাউনে খেটে খাওয়া দিনমজুর ও শ্রমিকদের জন্য বিশেষ সহায়তা (ওএমএস) কার্যক্রম পরিদর্শন করেছেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু। চৌদ্দগ্রাম বাজারস্থ আবুল খায়ের সুপার মার্কেটে আব্দুল হক ডিলারের দোকানে ওএমএস কার্যক্রম পরিদর্শন করেন এবং উপকারভোগী সাধারণ ক্রেতাদের সাথে এ বিষয়ে কথা বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. নিজাম চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, পৌর যুবলীগ নেতা আক্তার হোসেন মোল্লা রতনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, পৌরসভার কালির বাজার, আবুল খায়ের মার্কেট, লাকসাম রোডের মাথা ও ফালগুনকরা দীঘির পশ্চিম পাড়সহ চারটি স্থানে সরকার নির্দেশিত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ন্যায্যমূল্যের (ওএমএস) চাল ও আটা বিক্রি করা হয়। চাল প্রতি কেজি ৩০ টাকা এবং আটা প্রতি কেজি ১৮ টাকা করে বিক্রি করা হচ্ছে। চলমান করোনাকালীন লকডাউনে ন্যায্যমূল্যের (ওএমএস) চাল ও আটা পেয়ে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
এমএসএম / জামান
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল