অবশেষে পদ্মার কোলে আটক মিঠাপানির কুমিরটি
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের সালাম খাঁর ডাঙ্গী এলাকার পদ্মা নদীর কোলে কুমিরটি প্রথম দেখা পাওয়ার ১৭ দিন পর অবশেষে আটক করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে স্থানীয় ও বন বিভাগের লোকজন কুমিরটি আটক করেন। পরে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে খবর দেয়া হয়। সেখান থেকে একটি টিম কুটিরটিকে উদ্ধারের জন্য রওনা হয়েছে বলে জানা গেছে।
গত ২৪ জুলাই শনিবার সকালে পদ্মা নদীর কোলে সর্বপ্রথম কুমিরটি দেখা যায়। স্থানীয় জেলে হযরত আলী প্রথম কুমিরটি দেখতে পান। এরপর আশপাশের এলাকাসহ দূর-দূরান্ত থেকে লোকজন আসতে থাকেন কুমিরটি দেখতে। কুমিরটি দেখা পাওয়ার পর ওই এলাকায় মাইকিং করা হয়, কেউ যেন ওই কোলে না নামে। লোকজনের নিরাপত্তায় সেখানে গ্রামপুলিশও মোতায়েন করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন কয়েক দফার চেষ্টায়ও কুমিরটি আটক করতে না পেরে অভিযান স্থগিত করেন। তাদের তথ্য অনুযায়ী কুমিরটি মিঠাপানির কুমির। এই প্রজাতিকে ২০০০ সালে পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অব নেচার (আইইউসিএন) স্থানীয়ভাবে বিলুপ্ত ঘোষণা করে।
কুমির আটকের বিষয়টি নিশ্চিত করে নর্থ চ্যানেল ইউপি চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, স্থানীয় ও বন বিভাগের লোকজন বিকেল ৫টার দিকে জাল দিয়ে কুমিরটি আটক করেন। কুমিরটিকে এখন ডাঙ্গায় উঠিয়ে রাখা হয়েছে। আমি আগেই লোকজন পাঠিয়েছি। আমি এখন যাচ্ছি। ওখানে লোকজনের অনেক ভিড়, যদি কেউ কুমিরের ক্ষতি করে।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা বলেন, বন বিভাগের স্থানীয় প্রতিনিধিরা ও স্থানীয় লোকজন কুমিরটি আটক করেছেন। খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ থেকে লোকজন আসছেন কুমিরটি উদ্ধার করতে।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল বলেন, ফরিদপুর বন বিভাগ থেকে কুমির আটকের কথা জানানোর পর আমাদের একটি টিম কুমিরটি উদ্ধার করতে রওনা হয়েছে।
এমএসএম / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার