স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে রাজধানীতে ভূগর্ভে স্থাপন করা হচ্ছে বৈদ্যুতিক তার
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ঢাকা থেকে তৃণমূল পর্যন্ত সারাদেশ টেকসই উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাদের লক্ষ্য ২০৪১ সালের মাঝে দেশকে স্মার্ট বাংলাদেশে বিনির্মাণ করা।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সূত্রে জানা যায়, আবাসিক এলাকা ধানমন্ডিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এর মাঝেই পাইলটিং কাজের অংশ হিসেবে ধানমন্ডির বেশ কয়েকটি সড়কে বিদ্যুৎ সরবরাহের লাইন মাটির নিচে স্থাপন করা হচ্ছে। পুরো কাজের ৪০ থেকে ৪৫ ভাগ কাজ এখন পর্যন্ত শেষ হয়েছে। অবশিষ্ট কাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। তবে এটা পুরোপুরি নির্ভর করবে সিটি কর্পোরেশনের ওপর।
ডিপিডিসির প্রকল্প ও নির্বাহী পরিচালক আবদুল্লাহ নোমান গণমাধ্যমকে জানান, ঝড়-বৃষ্টিতে অনেক সময় তার ছিঁড়ে যায়, শর্টসার্কিট হয়। দুর্ঘটনায় অনাকাঙ্খিত মৃত্যুর পাশাপাশি বিদ্যুৎ সরবরাহেও ঘটে বিঘ্ন। এ অবস্থা থেকে মুক্তি দিতে ভূগর্ভে স্থাপন করা হচ্ছে বৈদ্যুতিক তার। এ প্রকল্প বাস্তবায়ন হলে নগরবাসীকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া বৈদ্যুতিক দুর্ঘটনাও কমবে। ধানমন্ডিতে এটা আমরা করছি। ভবিষ্যতে ঢাকা শহরের অন্যান্য জায়গায়ও করা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে প্রথমেই গড়তে হবে স্মার্ট ঢাকা। কারণ ব্যবসা-বাণিজ্য, পড়াশোনা থেকে শুরু করে সরকারি-বেসরকারির প্রায় সম্পুর্ণ কার্যক্রম এই নগরীকে ঘিরেই। তাই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের আগে ঢাকাকে দ্রুত স্মার্ট নগরীতে পরিণত করতে হবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied