ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

চৌদ্দগ্রামে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১০-৮-২০২১ দুপুর ৩:৩৫

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২০-২১ অর্থবছরের (বাস্তবায়ন ২০২১-২০২২) এলজিএসপি-৩ (বিবিজি দ্বিতীয় কিস্তি) প্রকল্পের আওতায় অসহায় নারীদের মাঝে ১২টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার (১০ ‍আগস্ট) সকালে কাশিনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশিনগর ইউপি চেয়ারম্যান আলহাজ মো. মোশারেফ হোসেন। 

কাশিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাতেমা আক্তার মুন্নীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মো. আলী আশ্রাফ, সচিব মো. সফিকুল ইসলাম সহস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আলহাজ মো. মোশারেফ হোসেন বলেন, চৌদ্দগ্রামের মাটি ও মানুষের নেতা, সাবেক লেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এমপির নির্দেশনায় ও এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাশিনগর ইউনিয়নের দুস্থ ও অসহায় নারীদের মাঝে ১০টি ও আমার নিজস্ব অর্থায়নে আরো ২টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

এমএসএম / জামান

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ