শ্রীপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন
মাগুরার শ্রীপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উদযাপন করা হয়েছে। "সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি" এই শ্লোগানে ১৮ হতে ২৪ নভেম্বর পালিত হয়েছে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সভাকক্ষে এ উপলক্ষে র্যালী পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মেডিকেল টেকনোলোজিস্ট ইপিআই তুষার কান্তি ঢালী মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত তুলে ধরে জানান এন্টিমাইক্রোবিয়াল ঔষধ বিভিন্ন ধরনের অণুজীবকে ধ্বংস করতে পারে। কিন্তু যে বিশেষ অবস্থায় এন্টিমাইক্রোবিয়াল ঔষধ অণুজীবকে ধ্বংস করতে পারে না বা ব্যর্থ হয়, সে অবস্থাকে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বলে। এসব অণুজীবগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাংগাস, প্যারাসাইট। এছাড়া তিনি আরও জানান, ঔষধ প্রশাসন কর্তৃক নতুন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এন্টিবায়োটিকগুলোর মোড়ক সামগ্রীতে লাল রঙের মার্কিং থাকবে এবং লেখা থাকবে “এন্টিবায়োটিক”, “রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া সেবন করবেন না।” এতে করে জনগণও সহজেই এন্টিবায়োটিগুলো চিনতে পারবে। লাল রঙের মার্কিং দেখে তারা বুঝতে পারবেন এই ঔষধগুলো এন্টিবায়োটিক, এগুলোর ফুল কোর্স সম্পন্ন করতে হবে। এছাড়াও ভেটেরিনারি ঔষধে লিখা থাকবে “রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করবেন না।” শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান লিটনের
সভাপতিত্বে মেডিকেল টেকনোলোজিস্ট ইপিআই তুষার কান্তি ঢালীর সঞ্চালনা আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম,সাংবাদিক মোঃ রাশিদুল ইসলাম, সিরাজুল ইসলাম টোকন,আশরাফ হোসেন পল্টুসহ অনেকেই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন তাঁর বক্তব্যে চিকিৎসক, ঔষধ ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের উন্নত সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে রোগীদেরকে ঔষধ সরবরাহর করার ক্ষেত্রে সচেতন হওয়ার আহবান জানান।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied