বাংলাদেশ পেইন্টার শ্রমিক ইউনিয়ন এর প্যানেল পরিচিতি ও আলোচনা সভা
রাজধানীর কোনাপাড়া দি ড্রিম লাউঞ্জে সোমবার ১২ ঘটিকায় বাংলাদেশ পেইন্টার শ্রমিক ইউনিয়ন (রেজিষ্ট্রেশন নং- বি-২১২৮) এর দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে ৭১ বিশিষ্ট জনতা প্যানেলের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কনকর্ড মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো আলী হোসন এর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার রিপন মিয়ার সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পেইন্টার শ্রমিক ইউনিয়নের প্রধান সমন্বয়ক মো. আলমাছ মাতব্বর আরিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন এর সাংকেতিক সংবাদ উপস্থাপক লায়ন মনোয়ার হোসেন সুপন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোঃ রাজু মিয়া,সাব্বির মাহমুদ,ফিরোজ মাহমুদ,হৃদয় হোসেন,আব্দুস সালাম সেলিম,নাজমা আক্তার,বকুল মিয়া,ফিরোজ আলম রশিদ,নুর ইসলাম,মোঃ বিল্লাল হোসেন,হিমেল মাহমুদ।
বক্তারা বলেন, বাংলাদেশ পেইন্টার শ্রমিক ইউনিয়ন এর বিগত নির্বাচন নীল নকসার নির্বাচন হয়েছে। দিনের আলোতে ভোট হয় কিন্তু ফলাফল ঘোষণা করেছে গভীর রাতে। যা ভোটারদের ভোটের প্রতিফলন হয়নি। সংগঠনের নিয়ম মোতাবেক দুই বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৩ বছর অতিবাহিত হওয়ার পরও নির্বাচন দেয়া হয়নি।
এবারের নির্বাচন যাতে বিগত বছরের ন্যায় কোন ধরনের নীল নকসা করে ফলাফল পরিবর্তন করতে না পারে সে জন্য বাংলাদেশ পেইন্টার শ্রমিক ইউনিয়ন সদস্যদের সতর্ক থাকার আহবান জানান।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা