ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এর মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করলো আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২৯-১১-২০২৩ দুপুর ১:১৯

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতাকর্মী ও শেখ পরিবারের অন্যান্য সদস্য। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বিশ্ব বরেণ্য নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এর মধ্য দিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর কার্যক্রম শুরু করেছে দলটির সিনিয়র নেতৃবৃন্দ।
আজ ২৯শে নভেম্বর বুধবার সকাল ১০টায় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, ৭৫ এর ১৫ই আগষ্ট নিহত সকল শহীদ সদস্য ও ৭১ এর মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার দীর্ঘায়ু কামনা করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন শেখ কবির হোসেন, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এর সহধর্মিণী শাহানা ইয়াসমিন শম্পা, শেখ ফজলে নাঈম, শেখ রকিব হোসেন, ট্ুিঙ্গপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নাজমা সুলতানা, কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া হক শোভা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, ট্ুিঙ্গপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক বিশ্বাস  সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়