ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বীজ সংকটে আমন উৎপাদন নিয়ে হতাশায় কয়রার কৃষকরা


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১১-৮-২০২১ দুপুর ১০:৫৭

খুলনার সুন্দরবন উপকূলীয় জনপদ কয়রায় গত কয়েক দিনের টানা বৃষ্টিতে রোপা আমন উৎপাদনযোগ্য হাজার হাজার হেক্টর জমি পানিতে তলিয়ে থাকায় ৮০ শতাংশ বীজতলা নষ্ট হয়ে গেছে। ফলে এখানকার কৃষকরা চলতি মৌসুমে আমন উৎপাদন নিয়ে চরম হতাশায় ভুগছেন। শ্রাবণের শেষ সময়ে বীজতলা নষ্ট হওয়ায় নুতন করে বীজধান জোগাড় করে বীজতলা তৈরি করা কৃষকের পক্ষে কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, বীজের সংকটের কারণে কৃষকরা বিএডিসির বিআর-১০, বিআর-১১, বিআর-৩০, বিআর-৪৯ জাতের বীজধান কোথাও খুঁজে পাচ্ছেন না। কৃষকদের অভিযোগ, ডিলাররা কারসাজি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে তিন-চারগুণ বেশি মূল্যে বীজ বিক্রি করেছেন। অনেক ডিলার গোপনে বাড়িতে ও গোডাউনে বীজ লুকিয়ে রেখে সাধারণ কৃষকের কাছে এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত ১০ কেজি ওজনের বিএডিসির বীজ বিক্রি করে অতি মুনাফা হাতিয়ে নিয়েছেন।

গজালিয়া, মৌখালি, কয়রা সদর, দেউলিয়া বাজার, উত্তর বেদকাশির কাছারিবাড়ি, দক্ষিণ বেদদকাশির ঘড়িলাল বাজার, আমাদি বাজার, শুড়িখালি বাজার, ঘুগরাকাটি বাজারসহ অন্যত্র বিএডিসির রোপা আমনের বীজ অধিক দামে বিক্রি করছেন অসাধু ডিলাররা। বাজারে আবার বিভিন্ন কোম্পানির বীজ ধানের চকচকে প্যাকেট চড়া দামে বিক্রি হচ্ছে। কিন্তু এর গুণগতমান ভালো না হওয়ায় কোম্পানির বীজের প্রতি কৃষকদের আগ্রহ কম।

৪নং কয়রা গ্রামের কৃষক হযরত আলী বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সদ্য গজিয়ে ওঠা বিআর-১০ ও বিআর-৪৯ ধানের বীজতলা তলিয়ে নষ্ট হয়ে গেছে। পুনরায় চড়া দামে বীজ কিনে আমাদের মতো গরিব কৃষকের পক্ষে ধান পাতা লাগানো খুবই কষ্টকর। নিয়মিত বাজার মনিটরিংয়ের অভাবে বীজের লাগামহীন মূল্য বৃদ্ধি ও বীজ সংকট দেখা দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। 

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, অতিবৃষ্টিতে বিল-ক্ষেত তলিয়ে বীজতলা নষ্ট হয়েছে। কৃষকদের জন্য কী করা যায় সে বিষয়ে চিন্তা-ভাবনা চলছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার