পটুয়াখালীর কুয়াকাটায় ইয়াবাসহ গ্রেফতার ২
পটুয়াখালীর কুয়াকাটায় ৪৪ পিস ইয়াবাসহ মো. আরিফ খান (৩৬) এবং মো. তানভির হোসেন সোহাগ (২৭) নামে দুজনকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুয়াকাটার ৩নং ওয়ার্ডের আবাসিক হোটেল সৈকত থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় আসামী আরিফের জিন্স প্যান্টের ডান পকেটে থাকা সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৪৪ পিস গোলাপি রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃত দুজনের বাড়ি পটুয়াখালী সদর থানার মৌকরন গ্রামে।
মহিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. রাসেল সঙ্গীয় এবং অফিসার মহিপুর থানা এলাকায় ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের আবাসিক হোটেল সৈকতের বি-১ রুমের মধ্যে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পুলিশ এ সময় উল্লিখিত স্থানে পৌঁছায় এবং আসামিদের আটক করেন। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ৪৪ পিস ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ ব্যাপারে মহিপুর থানার এসআই রাশেল বাদী হয়ে একটি মামলা করেছেন, যার নং ৩৪০।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিক্তিতে আসামিদের ৪৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied