‘গোধুলী ডায়াগনষ্টিক’ চলছে অনুমোদন ছাড়াই
নাটোরের গুরুদাসপুরের কাছিকাটা বাজারে অনুমোদন ছাড়াই চলছে ‘গোধুলী ডায়াগনষ্টিক সেন্টার’ নামে একটি বেসরকারী স্বাস্থ্য কেন্দ্র। সেখানে চিকিৎসক বসিয়ে রোগ নির্নয়ের নামে চলছে বানিজ্য।
শুক্রবার (০৮ ডিসেম্বর) বিকালে সরোজমিনে দেখা যায়, প্রতিদিনের মতো রোগী টানতে মাইকিং এ চলছে চটকদার বিজ্ঞাপন, ডিপ্লোমা চিকিৎসক দিয়ে করানো হচ্ছে আল্ট্রাসনোগ্রাম। প্যাথলোজীতে নেই পর্যাপ্ত উপকরণ, নেই শীতাতপ নিয়ন্ত্রন কক্ষ। এমন নানা অব্যবস্থাপনায় কর্তৃপক্ষের নজর এড়িয়ে দেদার চলছে ‘গোধুলী ডায়াগনষ্টিক সেন্টার’ নামে একটি বে-সরকারী স্বাস্থ্য কেন্দ্র।
নাম প্রকাশ না করার শর্তে মশিন্দা এলাকার এক নারী রোগী অভিযোগ করে বলেন, নভেম্বর মাসের শেষ দিকে তিনি পেট ব্যথা নিয়ে গোধুলী ডায়াগনষ্টিক সেন্টারে যান। কর্তৃপক্ষ তাকে বেশ ক’টি পরিক্ষা নিরিক্ষার সাথে আল্ট্রাসনোগ্রাম করান। পরীক্ষা শেষে পিত্তথলিতে টিউমার হয়েছে জানিয়ে অপারেশানের কথা বলেন। তাদের রিপোর্টে রোগীর সন্দেহ হলে অন্যত্র পরীক্ষা করে জানতে পারেন পিত্তথলিতে পাথর নয় তিনি গ্যাষ্টিক রোগে ভুগছেন।
প্রতিষ্ঠানটির অনুমোদন নেই স্বীকার করে ব্যবস্থাপক রনি আহম্মেদ বলেন- সরকারি অনুমোদন পেতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন। ডিপ্লোমা চিকিৎসক দিয়ে আল্ট্রাসনোগ্রাম করানো অভিযোগ স্বীকার করেছেন। স্বাস্থ্য বিভাগের লিখিত নির্দেশনা পেলে তিনি তা মেনে প্রতিষ্ঠান চালাবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়া কেউ প্যাথলোজিক্যাল পরীক্ষা করতে পারবেন না। প্যাথলোজিক্যাল পরীক্ষা করতে গোধুলী ডায়াগনষ্টিক সেন্টারকে ইতিপুর্বে নিষেধ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’