ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে দেশীয় মদসহ আটক ছাত্রলীগ নেতাকে অব্যাহতি


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১১-৮-২০২১ বিকাল ৬:১৭
মানিকগঞ্জের হরিরামপুরে দেশীয় মদ ও মদ তৈরির উপকরণসহ পুলিশের হাতে আটক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশারকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার (১১ আগস্ট) মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এমএ সিফাত কোরাইশী সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আবুল বাশারকে অব্যাহতি দেয়া হয়।
 
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আবুল বাশারকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হলো এবং তদন্তসাপেক্ষে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নিকট সুপারিশ করা হলো।
 
আবুল বাশারকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বলেন, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে। মাদকের সাথে কোনো আপস হবে না। আর ব্যক্তির দায়ভার কখনো সংগঠন নেবে না। আমরা সকল উপজেলায় বলে দিয়েছি, কারো বিরুদ্ধে যদি এরকম অভিযোগ থাকে তাহলে আমাদের জানাতে। আমরা সবাইকে অব্যাহতি দেব। ছাত্রলীগ বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন। এই সংগঠনকে কেউ কালিমা লেপন করুক সেটা জেলা ছাত্রলীগ গ্রহণ করবে না।
 
গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকা থেকে ৫ লিটার দেশীয় মদ ও মদ তৈরির ২০ লিটার উপকরণসহ আবুল বাশারকে আটক করে হরিরামপুর থানা পুলিশ। বাশার কুশিয়ারচর এলাকার মালেক গায়েনের ছেলে।
 
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, আবুল বাশারকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ