ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

চৌদ্দগ্রামে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১২-৮-২০২১ দুপুর ৩:৪৭

কুমিল্লার চৌদ্দগ্রামে লরির ধাক্কায় মো. ফরহাদ হোসেন (২০) নামে ‍এক মোটরসাইকেল অরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ‍আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা এলাকায় এ ঘটনা ঘটে। ফরহাদ উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রাম দক্ষিণপাড়ার জামাল উদ্দিনের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই অসীম।

তিনি জানান, ফরহাদ মোটরসাইকেল নিয়ে চৌদ্দগ্রাম বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের নানকরা এলাকার রাস্তার মাথায় মোটরসাইকেল আরোহী ফরহাদ হোসেন গতি কমিয়ে চালাতে থাকেন। এ সময় দাঁড়িয়ে থাকা যমুনা পরিবহনের বাস চলতে শুরু করলে মোটরসাইকেলে ধাক্কা লাগে। ধাক্কায় ফরদ হোসেন মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় দ্রুতগামী একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলিই তার মৃত্যু হয়।

ফরহাদ হোসেনের মামা জয়নাল আবেদীন বলেন, ফরহাদকে মাত্র ১৫ দিন ‍আগে মোটরসাইকেল কিনে দেয়া হয়েছিল। এর মধ্যে সে দুর্ঘটনাকবলিত হয়ে আহত হওয়ার পর মোটরসাইকেলটি লুকিয়ে রাখা হয়। বৃহস্পতিবার সকালে তার মাকে নির্যাতন শেষে লুকিয়ে রাখা মোটরসাইকেলটি বের করে চৌদ্দগ্রাম আসার পথে দুর্ঘটনায় মারা যায়।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, নিহত ফরহাদের লাশ উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। অভিযান চালিয়ে ফরহাদকে চাপা দেয়া লরিটি জব্দ করা হয়েছে। লরির চালক এবং হেলপার পালিয়ে গেছে। 

এমএসএম / জামান

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ