চাঁদপুরে সিএনজি অটোরিকসায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
সারাদেশে লকডাউনপরবর্তী বুধবার (১১ আগস্ট) থেকে যানবাহন চলাচল করছে। এরই মাঝে চাঁদপুরে সিএনজি ও অটোরিকসার ড্রাইভাররা যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
চাঁদপুরে বিভিন্ন রুটে চাঁদপুর-হাজিগঞ্জ, চাঁদপুর-ফরিদগঞ্জ, চাঁদপুর-মতলব এসব স্থানে সিএনজি অটোরিকসাচালকরা সরকার নির্ধারিত বেঁধে দেয়া ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। চাঁদপুর থেকে ফরিদগঞ্জ সিএনজি ভাড়া ৪০ টাকা থাকলেও বর্তমানে ৭০-৮০ টাকা আদায় করতে দেখা যায়। এছাড়া হাজীগঞ্জ-মতলব রুটেও অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা গেছে।
ফরিদগঞ্জ থেকে আসা যাত্রী মো. আমির হোসেন স্বপন জানান, আমি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে উঠে চাঁদপুর বাসস্ট্যান্ডে নামলে ড্রাইভার আমার কাছ থেকে ৭০ টাকা ভাড়া দাবি করে। পরে অনেক তর্ক-বিতর্ক করে ৬০ টাকা ভাড়া দিয়েছি। এছাড়াও তিনি জানান, সিএনজিতে থাকা অন্য যাত্রীদের সাথে অতিরিক্ত ভাড়া নেয়ায় কয়েকবার বিবাদে জড়িয়ে পড়ে ড্রাইভার। মতলব ডায়রিয়া হাসপাতাল থেকে সিএনজিযোগে শেফালী আক্তার তার শিশু সন্তানকে নিয়ে চাঁদপুর ওয়্যারলেস নামলে তার সাথে অতিরিক্ত ভাড়া নিয়ে ড্রাইভারকে দুর্ব্যবহার করতে দেখা গেছে। এভাবে প্রায় প্রত্যেক যাত্রীর কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ২০-৩০ টাকা বেশি আদায় করছেন চালকরা।
অতিরিক্ত ভাড়া নেয়ার বিষয়ে সিএনজিচালক খোরশেদ আলম বলেন, সব ড্রাইভার ভাড়া বেশি নেয় না। কিছু অসাধু ড্রাইভার রয়েছে তারা অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রীদের হয়রানি করে। এ ধরনের কিছু ড্রাইভারের জন্য আমাদেরও বদনাম হয়। আমিও চাই এদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক। আবার কয়েকজন চালক জানান, যাত্রী কম থাকায় আমরা কিছুটা ভাড়া বেশি নিচ্ছি, এটা দোষের কিছু নয়।
তাছাড়া একটি সিএনজিতে ৩ জন যাত্রী নিয়ে চলাচলের কথা থাকলেও দেখা যায় ৫-৬ জন যাত্রী নিয়ে রাস্তায় চলাচল করে। এই অতিরিক্ত যাত্রী বহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
সিএনজি ও অটোরিকসায় অতিরিক্ত যাত্রী বহন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি না নিতে পারে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের দৃষ্টি কামনা করেন সচেতন মহল।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর