ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

টুঙ্গিপাড়া নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী

ছোট বোন রেহানা আমার পাশে না থাকলে আমি এত কাজ করতে পারতাম না


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ৩০-১২-২০২৩ বিকাল ৫:৩৩

মানুষের ভাগ্য পরিবর্তন করতে প্রাণ খুলে কাজ করে যাচ্ছি, আর এগুলো সম্ভব হয়েছে আমার ছোট বোন রেহানার জন্য। রেহানা আমার পাশে না থাকলে আমি এত কাজ করতে পারতাম না। আজ ৩০শে ডিসেম্বর শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন আওয়ামীলীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ৭৫ এর পরে আমি যখন দেশে আসি তখন শুধু শেখ রাসেল আর কামাল জামাল কে খুঁজতে ছিলাম। তখন ও আমাকে স্বৈরাচারী বিএনপি বিভিন্ন কাজে বাধা দেয়। তবে সেদিন আমি আমার ভাইদের কে না পেলেও এয়ারপোর্টে হাজার হাজার মানুষ আমার পাশে দাড়িয়ে ছিল। সেদিন থেকেই দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আমাকে হত্যার জন্য বিএনপি জামায়াতের বিভিন্ন সময়ে বিভিন্ন হামালায় আমার এই জনগণ মানবঢাল হয়েছিল আর আল্লাহর রহমতে আমি বেঁচে আছি। স্বাধীনতা বিরোধী সেই অপশক্তি আজও মাথা চাড়া দিয়ে উঠছে। আগুন সন্ত্রাসি করাই হচ্ছে বিএনপি জামায়াতের কাজ। লন্ডনে বসে তারেক জিয়া হুকুম দেয় আর তার কথা শুনে একদল বিপথগামী লোক অ্যাম্বুলেন্সে, হাসপাতালে হামলা সহ পুলিশ সদস্যও পিটিয়ে মেরেছে। ভবিষ্যতে যদি আবার ও এমন কোনো কাজ করে তাহলে ঐ তারেক জিয়া কে ধরে এনে আইনের আওতায় আনবো। 

এসময় নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে নিয়ে একদল বিপথগামী লোক ও বিদেশী চক্র নাশকতা করছে। সুতরাং সকলে মিলে আগামী ৭ই জানুয়ারি পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ কে দিয়ে জয়যুক্ত করবেন এই আশা ব্যাক্ত করছি। আমি অনেক ভাগ্যবান যে আপনাদের মত জনগন পেয়েছি। 

এদিন নির্বাচনী প্রচারের অংশ হিসেবে টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে ভাষণ শেষে গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান কলেজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা।
এবং একই দিনে মাদারিপুরের কালকিনিতে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়