ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সংসদ নির্বাচন ২৪ এর নিরাপত্তা নিয়ে র‌্যাব-১ এর সংবাদ সম্মেলন


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৬-১-২০২৪ দুপুর ৩:৫১
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ উপলক্ষে র‌্যাব-১ এর অধিনায়ক গাজীপুর মহানগরীর জোরদার নিরাপত্তা পরিদর্শনের সাথে সাথে গাজীপুর প্রেসক্লাব সংলগ্ন এক সংবাদ সম্মেলনে করেন। ব্রিফিং এ তিনি বলেন , নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে শেষ করার লক্ষ্যে নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সমগ্র দেশের নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় এবং কোনো নাশকতামূলক কর্মকান্ড কেউ না করে সেজন্য র‌্যাব ফোর্সেস উদ্যেমী হয়ে কাজ করছে। সম্মানিত ভোটাররা যেন ভোট দেওয়ার জন্য উৎসাহিত হয় এবং ভোটকেন্দ্রে আসতে তাদের কোনো ঝুঁকি না থাকে সে বিষয়গুলো নিশ্চিত করবে এর পাশাপাশি কোথাও নাশকতা বা কোনও সমস্যা হলে র‌্যাবের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল টিম নিয়োজিত হবে।
নির্বাচনে ভোট গণনার সময়ও যদি আইন শৃঙ্খলার অবনতি হয়, রিটার্নিং কর্মকার্তা বা প্রিজাইডিং অফিসারের কোনও চাহিদা থাকে অথবা ভোটকেন্দ্রেও যদি আইন শৃঙ্খলার অবনতি হয় সেখানেও র‌্যাব সদস্যরা যাবে এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে কাজ করবে। এছাড়াও নির্বাচনের আগে ও পরে যেকোন ধরনের নাশকতা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার্থে র‌্যাব ফোর্সেস বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি আছে। 
এছাড়াও  উক্ত এলাকায়  ২২টি টহল পিকআপসহ বিশেষ রোবাস্ট প্যাট্রলিং পরিচালিত হয়।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ