চাঁদপুরের হাজীগঞ্জে ১১ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
চাঁদপুর জেলার হাজীগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৩৩ লাখ মিটার কারেন্ট জাল ও ৪৭০ পিস চাঁই জাল জব্দ করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লে. শামস সাদেকীন নির্ণয়ের নেতৃত্বে বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি দোকান এবং দুটি গোডাউন থেকে অবৈধ আনুমানিক ৩৩ লাখ মিটার নতুন কারেন্ট জাল ও ৪৭০ পিস চাঁইসহ দুই জাল ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও বেশ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা। পরবর্তীতে আটককৃত দুই জাল ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয় এবং জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বাজারের বণিকপট্টির বিভিন্ন জাল বিক্রির দোকানে অবৈধ কারেন্ট জাল ও চায়না চাঁই জাল খুচরা ও পাইকারি বিক্রি হয়ে আসছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাছান জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে কাপড়িয়াপট্টির ৪ দোকান থেকে ৩৩ লাখ মিটার কারেন্ট জাল ও ৪৭০ পিস চায়না রিং চাঁই জব্দ করা হয়। আটক দুই কারেন্ট জাল ব্যবসায়ী অর্জন দেবনাথ ও গৌতম দেবনাথকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিকুর রহমান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ কোস্টগার্ডের কর্মকর্তা, সদস্য ও হাজীগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর