ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাটি দিয়ে অসাধারণ শিল্পকর্ম করতে পারেন হরিরামপুরের তপন পাল


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৪-৮-২০২১ দুপুর ১২:২২
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর পালপাড়া গ্রামের তপন পাল (২৪)। নিজের হাতের সুনিপুণ যত্মদক্ষতায় মাটির তৈরি শোপিসে তিনি ফুটিয়ে তোলেন আবহমান গ্রাম বাংলার বিভিন্ন চিত্র। কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই ভাস্কর্য তৈরি করতেও পারেন তিনি। তাঁর এমন শিল্পকর্মে মুগ্ধ এলাকাবাসী।তপন গোপীনাথপুর পালপাড়া গ্রামের হরিপদ পালের ছেলে। চার বোন ও তিন ভাইয়ের মধ্যে তপন ছোট।তপন পাল গোপীনাথপুর পালপাড়া গ্রামের হরিপদ পালের ছেলে। চার বোন ও তিন ভাইয়ের মধ্যে তপন ছোট। সম্প্রতি গোপীনাথপুর পালপাড়া গ্রামে তপন পালের বাড়িতে ঢুকতেই চোখে পড়ে বাড়ির উঠ‍ানে বসে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করছেন তিনি। ঘরের বারান্দাজুড়ে রয়েছে মাটির তৈরি বিভিন্ন শোপিস। যেমন- শিশুকে দুই পায়ের ওপর শুইয়ে গায়ে তেলে মেখে দিচ্ছেন মা, বাঁনর কাঁধে বানরের খেল দেখানো মাদারি কিংবা গায়ের কৃষকের পালিত গাভীর দুধ দোয়ানো।

তপন পাল জানান, তিনি ২০১৫ সালে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। সংসারে আর্থিক অনটনের কারণে লেখাপড়া আরর চালিয়ে যেতে পারেননি। ছোটবেলা থেকেই দেখে আসছেন পরিবারের সদস্যদের মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে। পরিবার থেকেই মাটির কাজ শিখলেও তার ইচ্ছ‍া ছিল একটু এগিয়ে। মাটির বিভিন্ন শোপিস তৈরিসহ ভাস্কর্যের প্রতি ছিল টান। সেই থেকেই শুরু। ভাস্কর্য তৈরির কোনো শিক্ষা বা প্রশিক্ষণ ছাড়াই নিজের ইচ্ছাশক্তির বলেই ভাস্কর্য গড়ছেন তিনি।

তপন পাল বলেন, গত কয়েক বছরে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ ৮-৯টি ভাস্কর্য বানিয়েছেন। তার দাবি তাকে যে কারো ছবি দিলেই, তিনি তার ভাস্কর্য তৈরি করে দিতে পারবেন। তবে এলাকায় তার এমন প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ কম বলে মনে করেন তপন। তিনি বলেন, এলাকায় এসবের চাহিদা নেই। দেশের অনেক জায়গায় অনেক ভাস্কর্য নির্মাণ করা হয়। যদি সুযোগ-সহযোগিতা পাই, তাহলে হয়তো একদিন ‍আমিও তেমন ভাস্কর্য নির্মাণ করতে পারব।

বংশীয় পেশায় ছেলে একধাপ এগিয়ে যেতে পেরেছে বলে খুশি তপনের বাবা হরিপদ পাল। তিনি জানান, ছোটবেলা থেকেই তপনের বিভিন্ন শোপিস ও ভাস্কর্য তৈরির ঝোঁক ছিল। এখন কারও ছবি দিলেই তপন তার ভাস্কর্য বানিয়ে দিতে পারবে। তবে, আর্থিক সমস্যার কারণে তপনের এমন প্রতিভা বিকাশের বড় সুযোগ নেই বলে মনে করেন তিনি। তিনি বলেন, "তপন যদি আরও সুযোগ ও সহযোগিতা পায়, তাহলে অনেকদূর যেতে পারবে।

তপনের বোন চাম্পা রানী পাল বলেন, বংশপরম্পরায় আমাদের সবাই হাঁড়ি-পাতিলসহ মাটির বিভিন্ন তৈজসপত্র ও বিভিন্ন দেব-দেবীর মূর্তি তৈরি করে আসছে। তপন বিভিন্ন শোপিসসহ ভাস্কর্যও তৈরি করতে পারে। এমনকি কারো ছবি দিলে তা দেখেই তার ভাস্কর্য বা মূর্তি বানাতে পারে। দিন দিন মাটির তৈজসপত্রের ব্যবহার কমে যাচ্ছে। বাপ-দাদার দীর্ঘদিনের পেশা এখন প্রায় বিলুপ্তির মুখে। ভাস্কর্য তৈরি তপনের জন্য বিকল্প কর্মসংস্থান হতে পারে। এতে বাপ-দাদার পেশাটাও টিকে থাকবে। সুযোগ-সহযোগিতা পেলে তপন হয়তো অনেক উন্নতি করতে পারবে। এজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

তপনের বড় বৌদি সুমা রানী পাল বলেন, তপনের বাবা ও অন্য দুই ভাই তৈজসপত্র ও মূর্তি তৈরি করলেও ভাস্কর্য তৈরির কাজ পারে না। তপনের হাতের কাজ অনেক ভালো। অনেকেই ওর কাজ দেখতে ‍আসে।

তপনের প্রতিবেশী মো. নিফাজদ্দিন শেখ এসেছিলেন তপনের ভাস্কর্য তৈরি দেখতে। তার মতো এলাকার অনেকেই তপনের কাজ দেখতে আসেন বলে জানান তিনি। তিনি বলেন, তপনের হাতের কাজ অনেক ভালো। আমাদের ভালোই লাগে। ও যে কাজ করে এই কাজ এখানে হয় না।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত