ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

টুঙ্গিপাড়ায় তিন ডায়গনস্টিক সেন্টারকে ৪০ হাজার জরিমানা


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২৪-১-২০২৪ দুপুর ১২:৫৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কাগজপত্র হালনাগাদ, এক্সরে কক্ষ ও রেজিস্টার ঠিক না থাকায় তিন ডায়াগনস্টিক সেন্টারকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারকে ২০ হাজার, মধুমতি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার ও মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারের কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

গোপালগঞ্জের সিভিল সার্জন ড. জিল্লুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোপালগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তপাদার।এসময় র‌্যাব ৬-এর ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল, টুঙ্গিপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি সাকিবুর রহমান উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জের সিভিল সার্জন জিল্লুর রহমান জানান, কাগজপত্র হালনাগাদ ও এক্সরে কক্ষ ঠিক না থাকায় টুঙ্গিপাড়া প্যাথলজি ও মধুমতি ডায়াগনস্টিক সেন্টার কে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রেজিস্টার না থাকায় মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এর মধ্যে টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারের কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার প্রতিটি উপজেলার জনগন যাতে ভালো স্বাস্থ্য সেবা পায় তাই জনস্বার্থে এসব অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা