ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২৪-১-২০২৪ দুপুর ৪:১১

 মাগুরার শ্রীপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মুক্ত মঞ্চে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৪ জানুয়ারি) সকালে ফিতা কাটার মাধ্যমে ২ দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার  উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার ওয়াসিম আকরামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শ্যামানন্দ কুন্ডু,উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন , মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান লিটন,শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমারসহ অন্যারা।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল তার বক্তব্যে বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি ও দেশ দারিদ্র্য মুক্ত হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, সাথে আমরাও এগিয়ে নিয়ে যাবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পবিনত হবে। প্রতিটি শিক্ষার্থীদের নতুন প্রজন্মের প্রতি পড়ালেখার পাশাপাশি বিজ্ঞানের ওপর আরো বেশি চর্চা ও গবেষণার আহবান জানান। বর্তমানে বিজ্ঞান প্রযুক্তির বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানের ওপর আরো বেশি লেখাপড়া, চর্চা ও গবেষণা করতে হবে।কেননা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে বিজ্ঞানের ওপর ব্যাপক গবেষণার প্রয়োজন।

আলোচনা শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার ২০টি স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের স্টল পরিদর্শন করেন।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী