গুরুদাসপুরে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত
নাটোরের গুরুদাসপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব। উৎসবে ভাপা, চিতই, পাটিসাপটা, নকশা, পাকান, ফুল, দুধ পুলি ও চন্দ্র পুলিসহ হরেক রকমের পিঠায় বর্ণিল সাজে সেজেছিল স্টলগুলো ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের আয়োজনে কলেজ মাঠে ওই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের বানানো পিঠার স্টলসমুহ ঘুরে দেখেন তিনি। এ উপলক্ষে কলেজের শিক্ষক কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রখেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. মো. একরামুল হক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উক্ত কলেজের সাবেক দুই ভিপি উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী মোল্লা। এছাড়াও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. আব্দুর রশীদ, প্রভাষক নাসরিন সুলতানা বক্তব্য রাখেন। এ সময় কলেজ মাঠে রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে পিঠা উৎসবে ছিল প্রাণের জোয়ার।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’