গুরুদাসপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
‘‘ বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’’ এই স্লোগানকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে ২ দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন (৪৫ তম বিজ্ঞান মেলা), ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারী) সকাল ১১ টায় ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ওই মেলার উদ্বোধণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। মেলায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা ১৬টি স্টল প্রদর্শণীতে অংশগ্রন করেন। উদ্বোধন শেষে প্রতিটি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দরা। প্রদর্শণীর প্রথম দিনে কুইজ প্রতিযোগীতায় গুরুদাসপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ১ম, মশিন্দা মাধ্যমিক বিদ্যালয় ২য় ও খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অধিকার করে।
এসময় সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, সমাজ সেবা অফিসার মো. শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’