গুরুদাসপুরে আগুনে পুড়লো কীটনাশকের দোকান
নাটোরের গুরুদাসপুরে কীটনাশকের দোকানে অগ্নিকান্ডের ঘটনায় ৭ লাখ টাকার সার,বীজ ও ওষুধ আগুনে পুড়ে গেছে। জানান
গতকাল শনিবার দুপুরে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পোয়ালশুড়া দড়িপাড়া গ্রামের কিরণমালার মোড়ে মো. দেলবার হোসেনের দোকানে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দেলোয়ার ওই গ্রামের আমজাদ সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়- প্রতিদিনের মতো শনিবার দুপুরে কীটনাশকের দোকান বন্ধ করে বাসায় যান দেলবার হোসেন। এরই মধ্যে বৈদ্যুতিক শর্টসার্কিটে দোকানের বৈদ্যুতিক বাল্ব ও হোল্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে দোকানে থাকা নগদ টাকাসহ বীজ, সার ও ওষুধ পুড়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দেলবার হোসেন জানিয়েছেন। স্থানীয়রা চেষ্টা করে আগুন নেভালেও দোকানের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী আব্দুল মতিন জানান, ওই কীটনাশকের দোকানের পাশে কাজ করার সময় দূর্গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর দোকানে আগুনের ধোঁয়া দেখতে পাই। তাতক্ষনিক চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আনলেও দোকানে থাকা অধিকাংশ মালামালই পুড়ে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ ক্ষতিগ্রস্থ দেলবারকে সহযোগীতা করার আশ^াস দিয়েছেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’