গুরুদাসপুরে ভেজাল গুড় তৈরি করায় তিন প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা
নাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণ করার অভিযোগে তিনটি গুড় কারখানাকে ৪ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁচকৈড় পুড়ান পাড়ায় তিনটি গুড় কারখানায় ওই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মেহেদী হাসান তানভীর ও র্যাব-৫, নাটোর এর কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার। এসময় হাজী আব্দুল আজিজ সোনার গুড় কারখানাকে ২ লাখ ৫০ হাজার, মুক্তার হোসেন গুড় কারখানাকে ৪০ হাজার ও ভাই ভাই এন্টারপ্রাইজ গুড় কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান তানভীর জানান- গোপন তথ্যের ভিত্তিতে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণের যৌথ দল উপজেলার চাঁচকৈড় পুড়ানপাড়ায় এ অভিযান পরিচালনা করে। এসময় ভেজাল গুড় ক্রয়,অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে গুড় তৈরি ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই তিনটি গুড় কারখানাকে ৪ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে কারখানা মালিকদের সর্তক এবং এধরনের অপরাধ না করার স্বার্থে মুচলেকা নেওয়া হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’