ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

হরিরামপুরে জাতীয় শোক দিবস পালিত


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৫-৮-২০২১ দুপুর ৪:৩২

মানিকগঞ্জের হরিরামপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। রোববার (১৫ ‍আগস্ট) সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন। এরপর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, হরিরামপুর উপজেলা প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি হরিরামপুর উপজেলা শাখা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

এরপর সকাল সাড়ে ৯টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান উপস্থিত ছিলেন। 

এ সময় উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, শোক দিবস যেন আনন্দ দিবস পালন না করা হয়। ১৫ আগস্টে কোনো চাঁদাবাজি না করা হয়, শিশুরা যেন শোক দিবসকে আনন্দ দিবসে পরিণত না করে। বাঙালি জাতি বেইমান প্রমাণিত করেছে জাতির জনকে হত্যার মাধ্যমে। 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাজহারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে শিশু বক্তা আব্দুল্লাহ আল মাহি, নন্দিনী সরকার, বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, সৈয়দ হাসান ইমাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার, প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিল্লাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন অথচ অনেকে উন্নয়ন বাধাগ্রস্ত করছেন।  বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা গেলে তার আত্মাও শান্তি পাবে। শোক দিবসকে শোকের মধ্যে রাখব। শোককে শক্তিতে রূপান্তর করতে হবে।

আলোচনা সভা শেষে অনলাইনে কবিতা, সংগীত আর বঙ্গবন্ধুর বক্তৃতা সম্পর্কে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 
শোক দিবসে বৃক্ষরোপণ করা হয়েছে। এছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে দুজনকে চেক বিতরণ করা হয়।

এমএসএম / জামান

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার