ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের আয়োজনে ২১ই কুইজ অনুষ্ঠিত


শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি photo শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ২২-২-২০২৪ দুপুর ১২:১০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে  বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের আয়োজনে  "অমর ২১শে কুইজ প্রতিযোগিতা ২০২৪" অনুষ্ঠিত হয়। ২১ই  ফ্রেবুয়ারিতে  বশেমুরবিপ্রবির একাডেমিক ভবনের ৪১৩ নম্বর রুমে এ অনুষ্ঠিত হয়।  এসময় বিভিন্ন বিভাগের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে  রসায়ন বিভাগের  সুমাইয়া আক্তার।দ্বিতীয় স্থান অর্জন করে ফিসারিস এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থী  খালেদ বিন বাশার ৷ যুগ্ম ভাবে তৃতীয় স্থান অর্জন করে  সিএসই বি়ভাগের আরিফুল ইসলাম এবং ফার্মেসি বিভাগের মোঃ জুবায়ের।

আয়োজক কমিটির আহবায়ক আলিফ আফ্রিদি  বলেন, অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। এইজন্য আজকের এই মহান দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেয়ার জন্য আয়োজন করা হয় অমর একুশে কুইজ প্রতিযোগিতা।

 ক্লাবের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম বলেন, সকালে শহিদ মিনারে ক্লাবের পক্ষ থেকে  পুষ্পস্তবক অর্পণ  করার পর  অমর ২১শ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমরা  সুন্দর একটি আয়োজন সফল করতে পেরে আনন্দিত।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ