ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

চাঁদপুরে শোক দিবসে ১০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২১ বিকাল ৫:১৮

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে চাঁদপুর জেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কর‍া হয়। রোববার (১৫ ‍আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধামন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান কর‍া হয়। এসব খাদ্য সহায়তা দুস্থদের হাতে তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

এ সময় উপস্থিত লোকজনের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের এসব খাদ্য সহায়তা দেয়া হয়েছে। উদ্দেশ্যে হচ্ছে, আপনারা কেউ যেন খাবারে কষ্ট না পান। আমরা আপনাদের বারবার বলছি, যাদের খাদ্যসামগ্রীর প্রয়োজন আছে, তারা ৩৩৩ নম্বরে কল দেবেন। আমরা আপনাদের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেব। আমরা চাই চাঁদপুরের প্রত্যেকটি মানুষ যেন ভালো থাকে এবং তারা যেন খাবারে কষ্ট না পায়। আপনাদের যে খাদ্যসামগ্রী দিয়েছি তা নিয়ে যাবেন এবং আপনাদের যেসব আত্মীয়স্বজন কষ্ট আছেন তাদের জানাবেন ৩৩৩ নম্বরে ফোন করার জন্য। আমরা পর্যায়ক্রমে তাদেরকে খাদ্য সহায়তা দেব। এসব প্রধানমন্ত্রীর উপহার। তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন খাদ্য সহায়তা পৌঁছানোর জন্য।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার।

এমএসএম / জামান

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস