ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ছাত্রলীগ নেতা নিহত


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২৫-২-২০২৪ রাত ৮:৩৭

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় বিএম তন্ময় (২০) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। 

শনিবার রাত ১১ টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল-টুঙ্গিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। রবিবার সকাল সাড়ে ৯ টায় পৌর ঈদগাহ ময়দানে নিহতের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত তন্ময় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও গিমাডাঙ্গা গ্রামের ফায়েক বিশ্বাসের ছেলে। মেধাবী এই ছাত্রলীগ নেতা গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরিক্ষায় অংশ নিয়েছিলেন।

নিহতের ফুফাতো ভাই তরিকুল ইসলাম জানান, ডুমুরিয়া ইউনিয়নের রাত্রিকালীন ক্রিকেট খেলা শেষে একটি মোটরসাইকেলে তিনজন বাড়ির দিকে রওনা দেন। তাড়াইল- টুঙ্গিপাড়া সড়কে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। তখন পিছনে বসে থাকা ছাত্রলীগ নেতা তন্ময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। বাকি দুইজন গুরুতর আহত হয়। আহতদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করে বাকি দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) আহম্মেদ আলী বিশ্বাস এতথ্য নিশ্চিত করে বলেন, এবিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট

বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ

উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত