ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সুন্দরবনে অভিযানে ৯ টি নৌকা সহ ৩ জেলে আটক


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১৫-৮-২০২১ রাত ৯:২

সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের স্মার্ট টিম-১ সপ্তাহ ব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৩ জেলেকে আটক করেছে। এ সময় ৯ টি নৌকা সহ মাছ ধরার জাল, কাঁকড়া ধরার জিনিষপত্র, বিষ দিয়ে মাছ ধরার কীটনাশক, হরিণ ধরার ফাঁদ উদ্ধার করা হয়। জানা গেছে খুলনা রেঞ্জের স্মার্ট টিম-১ এর টিম লিডার মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে গত ৮  অগস্ট থেকে ১৪  আগস্ট পর্যন্ত পরিচালিত অভিযানে এ সকল লোক, জাল, বিষের বতল, বিষের বতল সহ বিভিন্ন অবৈধ জিনিসপত্র আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন কর হয়েছে। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ সালেহ বলেন, সুন্দরবনে বন অপরাধ দমনে স্মার্ট টিমের অভিযান অব্যাহত রাখা হয়েছে। এ দিকে সুন্দরবন পশ্চিম বিভাগের ( ডিএফও) ড.আবু নাসের মোহসীন হোসেনের সার্বিক দিক নির্দেশনায়, সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে সাড়াশী অভিযানে নেমেছে বন বিভাগ। গত ২ মাসে সুন্দরবনের খুলনা রেঞ্জের বিভিন্ন স্টেশন ও টহল ফঁাড়ির স্টাফরা অভিযান চালিয়ে বিপুল পরিমান নৌকা আটক করার পাশাপাশি অবৈধভাবে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে লোক আটক করে আইনগত ব্যবস্থা গ্রহন করেছে। সম্প্রতি সুন্দরবনের গেড়া, চালকি, আড়ূয়া শিবসা, গেওয়াখালী, আদাচাই, শিবসা, ফুলতলা, শোলকমনি, আন্দারমানিক, কালাবগী, ভদ্রা, মারকী সহ রেঞ্জের বিভিন্ন এলাকায় বন বিভাগের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার