বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ ও ৫ মার্চ দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও
পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবু হায়াত মন্ডল,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন ও আমলসার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য হাসি বেগম।
স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহার দীপ্তি। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন উপস্থাপন সহ বিদ্যালয়ের প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেন এবং শিক্ষার মান উন্নয়ন বজায় রাখতে সকল অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু হায়াত,জেড এম মিজানুর রহমান,মোঃ আলাউদ্দিন, তাপস কুমার,রেনুকা পারভীন, মর্জিনা খাতুন, রহিমা খাতুন,অনুপমা বিশ্বাস।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস,শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন,আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র রায়,আমলসার বাজার কমিটির সভাপতি মোঃ ময়েন উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাদাত জোয়ার্দ্দারসহ অন্যান্য অভিভাবকবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে কাজী জালাল উদ্দিন বলেন,আজকের শিশু আগামী দিনের নেতৃত্ব দিবে।তাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি।শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি মোবাইল গেম,মাদকাসক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহবান জানান অভিভাবকদের প্রতি।
এমএসএম / এমএসএম
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
Link Copied