এখন তথ্যই শক্তি: বিআরটিএ চেয়ারম্যান
সরকারি -বেসরকারি উদ্যোগে দেশের সড়ক দুর্ঘটনার যথাযথ তথ্য সংগ্রহ করতে হবে মন্তব্য করে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেছেন, সড়কে দুর্ঘটনার তথ্য উপাত্ত সঠিকভাবে সংগ্রহ করতে হবে। এখন তথ্যই শক্তি। যেসব স্বেচ্ছাসেবী এই তথ্য সংগ্রহ করবেন তারা দেশের জন্য ভালো কাজই করবেন। তারা মানুষের কাছে পুরস্কৃত হবেন। কোনো ভালো কাজের একটা সন্তুষ্টি থাকে। স্বল্প জনবলসহ নানান সংকট থাকার পরও বিআরটিএ সমাজের সকল স্তরের মানুষের সেবা দেওয়ার জন্য কাজ করছে।
রোড সেফটি অ্যালায়েন্স ও একক আত্মমানবিক উন্নয়ন সংস্থা’র উদ্যোগে সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ বিষয়ক প্রাক ধারণা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ৯ মার্চ শনিবার সকালে ঢাকা’র পূর্বাচল ড্রাইভার্স ট্রেনিং সেন্টার ডিটিসি’র মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। তাতে দুই শতাধিক তথ্য সংগ্রহকারী অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ এর পরিচালক (অপারেশন) লোকমান হোসেন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক পার্থ সারথি দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোড সেফটি অ্যালায়েন্স বাংলাদেশ এর পরিচালক নুর আলম, আবদুল ওয়াহেদ, খান মোহাম্মদ বাবুল, এম এম মাহবুব হাসান, আনোয়ার হোসেন আনু, বিআরটিএ এর সাবেক তথ্য বিশ্লেষক আবু বকর সিদ্দিকসহ আরও অনেকে। অনুষ্ঠানটি’র সার্বিক সহযোগিতায় ছিলো ড্রাইভার্স ট্রেনিং সেন্টার (ডিটিসি)। অনুষ্ঠানে সভাপত্বি করেন রোড সেফটি অ্যালায়েন্স এর চেয়ারম্যান নূর নবী শিমূ। অনুষ্ঠানের কর্মশালা পর্ব পরিচালনা করেন রোড সেফটি অ্যালায়েন্সের সাধারন সম্পাদক কাজী আতাইয়া।
Sunny / Sunny
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি