ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

মাহে রমজানের পবিত্রতা রক্ষায় র‍্যালি ও আলোচনা সভা


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ১১-৩-২০২৪ বিকাল ৬:১৫
আহালান সাহালান মাহে রামাদান।লাঙ্গলবাঁধ পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে বনার্ঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করেছেন লাঙ্গলবাঁধ আঞ্চলিক ইমাম পরিষদ।সোমবার (১১ মার্চ) দুপুরে লাঙ্গলবাধ বাস স্ট্যান্ড মসজিদ গেট থেকে র‍্যালিটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাস স্ট্যান্ড মসজিদে এসে শেষ হয়।
র‍্যালীতে স্লোগান ছিল  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দিনে প্রকাশ্যে পানাহার না করা, হোটেল রেস্তোরায় খোলামেলা বেচা বিক্রি বন্ধ রাখা, নারী-পুরুষ অবাধে খোলামেলা চলা বন্ধ রাখা, বেপর্দা বেহায়াপনা বন্ধ রাখা, মুসলমানদের ঈমানী দায়িত্ব। এভাবেই রমজানের পবিত্রতা রক্ষার্থে মিছিল করেন।স্লোগানের সাথে ব্যানার,ফেস্টুন,লিফলেট বিতরণ করেন লাঙ্গলবাঁধ আঞ্চলিক ইমাম পরিষদ।স্লোগানে মুখরিত হয় পুরো বাজার।
 
এ সময় র‍্যালী ও আলোচনা সভায় অংশ নেন লাঙ্গলবাঁধের আশপাশের সকল মসজিদের ইমাম,মাদরাসার ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিয়েকেরামগণ। ‍সমাবেশে বক্তারা মাহে রমজানে সব ধরনের অশ্লীলতা বর্জন, দিনের বেলায় খাবার হোটেল বন্ধ রাখা,সুদ- ঘুষ,মদ,জুয়া বেহায়াপনাসহ সকল অশ্লীলতা থেকে বিরত থাকা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে আহ্বান জানান।র‍্যালি ও আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ