বরগুনায় জাতির পিতা'র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে অদ্য ১৭ মার্চ, ২০২৪ খ্রি. জনাব মোঃ আবদুস ছালাম পিপিএম-সেবা, পুলিশ সুপার, বরগুনা মহোদয়, জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ ও জেলা পুলিশ সদস্যদের নিয়ে বরগুনা পৌরসভাস্থ বঙ্গবন্ধু কমপ্লেক্সে জাতির পিতা'র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও পুলিশ সুপার মহোদয় শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
অতঃপর সকল অতিথিবৃন্দ "শিশু সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা" নামক এক বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহণ করেন।
সর্বশেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, বরগুনায় আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান " অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জনাব হাবিবুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জনাব মোঃ আবদুস সালাম পিপিএম-সেবা, পুলিশ সুপার, বরগুনা মহোদয়; বরগুনা পৌরসভার মেয়র এডভোকেট মোঃ কামরুল আহসান মহারাজ এবং সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ রশিদ মিয়া সহ বিভিন্ন সরকারি দপ্তরের অনান্য পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এরমধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ দিবসটির সার্বিক উদযাপন সম্পন্ন হয়।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied