অগ্রণী ব্যাংক ময়মনসিংহ সার্কেল কর্তৃক টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান
মানবতার সেবায় অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ সার্কেল কর্তৃক ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়েছে। ‘মানবতায় অগ্রণী ব্যাংক লিমিটেড, ময়মনসিংহ সার্কেল’ এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকের মাসে করোনা মোকাবেলায় মানবিক সহযোগিতায় এগিয়ে এসেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।
অগ্রণী ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ সার্কেলের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের ব্যক্তিগত টাকায় সার্কেলের ৬টি অঞ্চলের বিভিন্ন সরকারি হাসপাতালসহ স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে অতিপ্রয়োজনীয় অক্সিজেন কনসেন্ট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৩টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়।
অগ্রণী ব্যাংক লিমিটেড টাঙ্গাইলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. আতিকুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে কনসেনট্রেটর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ খন্দকার সাদিকুর রহমান এবং মানবতার অগ্রসেনানী অগ্রণী ব্যাংক ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক একেএম শামীম রেজা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও শফিকুল ইসলাম সজীব। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড, শেখ হাসিনা মেডিকেল কলেজ শাখার ব্যবস্থাপক প্রণয় কুমার দাস।
এ সময় উপস্থিত ছিলেন- অগ্রণী ব্যাংক অফিসার সমিতি টাঙ্গাইল অঞ্চলের সভাপতি মো. রাসেল মিয়া, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) নেতৃবৃন্দ, অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট টাঙ্গাইল অঞ্চলের সভাপতি ও সাধারণ সম্পাদক, অগ্রণী ব্যাংক টাঙ্গাইল অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে মহাব্যবস্থাপক একেএম. শামীম রেজা বলেন, বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলাতেও বঙ্গবন্ধুর আদর্শ, জীবন ও কর্ম চর্চার মাধ্যমে উত্তরণের দিশা পাচ্ছি। যে কোনো দুর্যোগে পরস্পর পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসাও বঙ্গবন্ধুর আদর্শের উত্তম অনুসরণ। জীবনের প্রতিটি কাজকর্মে বঙ্গবন্ধুর আদর্শের প্রতিফলন ঘটিয়ে আগামী প্রজন্মের ভাবনায় বঙ্গবন্ধুর চেতনাকে মজবুত করতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ে উঠবে। এ ধরনের মানবিক কাজে অংশগ্রহণের জন্য ময়মনসিংহ সার্কেলের সকল নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা