ফেনীতে গরিব ও দুঃস্থ মানুষদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবি
ফেনীর দাগনভূঞা উপজেলায় জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া হাই স্কুল মাঠে কুমিল্লা সেক্টরের আওতাধীন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) পক্ষ থেকে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রবিবার (৩১ মার্চ) বিকেলে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ অধিনায়ক মেজর মোঃ নাজমুস সাকিব খান, সহকারী পরিচালক মোঃ আবুল লেইচ, জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন।
বিজিবি সূত্রে জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আত্ম মানবতার সেবায় ও দুঃস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তর সহ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুঃস্থ ও বিপন্ন মানুষের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়