সিরাত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
ইকরা রিডিং হোম(ছাত্রাবাস) এর আয়োজনে সিরাত প্রতিযোগিতা,পুরষ্কার বিতরণী, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) সকালে লাঙ্গল বাধ ইকরা রিডিং হোম (ছাত্রাবাস) প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারী প্রতিষ্ঠা পরিচালক ইকরা রিডিং হোম (ছাত্রাবাস) মাহাবুল ইসলাম বলেন“মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত হিসেবে পৃথিবীতে আগমন করেছিলেন। আমরা তার অনুসারী হিসেবে আমাদেরও উচিত বিশ্ব মানবতার কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রাখা। সব রকমের বিশৃঙ্খলা থেকে মুক্ত থেকে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখাই রাসুলের অনুপম আদর্শের অন্যতম শিক্ষা।”
সহকারী সমন্বয়কারী আব্দুল্লাহ আল হাদী শামীম বলেন, “রাসুলের জীবনচরিত জানা কোন মানুষ কারো ক্ষতি করতে পারেন না। কারণ রাসুলুল্লাহ কখনো কারো কোন ক্ষতি করেন নি। সর্বদা উপকার করেছেন। তোমরাও দেশ ও জাতির উপকারে নিয়োজিত হবে।”
আলোচনা শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী ও অতিথিবৃন্দ। এসময় প্রতিযোগীদের মধ্য থেকে পর্যায়ক্রমে প্রথম ৫ জনকে পুরস্কৃত করা হয়।
এতে ১ম স্থান অধিকার করেন মোঃ জুনাইদ ইসলাম জিসান (নবম শ্রেণি) ২য় স্থান অধিকার করেন সামিউল আলম রিয়াদ (দশম শ্রেনি)
৩য় স্থান অধিকার করেন জিকু শেখ (দশম শ্রেণি) ৪র্থ স্থান অধিকার করেন মোঃ সামির (দশম শ্রেণি) ৫ম স্থান অধিকার করেন স্বাধীন খান(অষ্টম শ্রেণি)।
এই প্রতিযোগিতার প্রধান আয়োজক আদিল উদ্দিন কলেজের প্রভাষক ও ইকরা রিডিং হোম(ছাত্রাবাস) এর পরিচালক মাহাবুল ইসলাম বলেন, "মানবজীবনের জন্য অপরিহার্য জীবনপদ্ধতি হিসেবে রাসূলের (সা) আদর্শ অনুসরণীয়। তার জীবনের প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে মানবজীবনের জন্য মণিমুক্তা। আর তা আহরণের জন্য সিরাত পাঠের কোনো বিকল্প নেই।ইকরা রিডিং হোম (ছাত্রাবাস)এর পরিসরে সেই মহত্তম জীবনাদর্শের সাথে পরিচয় করিয়ে দেওয়ার নিমিত্তে আমরা এই উদ্যোগ গ্রহণ করি। পূর্বের কোন ধারাবাহিকতা না থাকা স্বত্তেও আমাদের এমন ব্যতিক্রমী উদ্যোগ সফল হওয়ার পিছনের একদল স্বেচ্ছাসেবীর ভূমিকা ছিল অপরসীম। আমি প্রত্যাশা রাখি এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠান শেষে আলোচনা সভা,ইফতার মাহফিল ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ