পটুয়াখালীর কুয়াকটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের সেবা দেয়া গাইডদের নিয়ে ট্যুর গাইড অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। ‘ব্যবসা নয়, পর্যটকদের সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১০টায় হোটেল কুয়াকাটা ইনের হলরুমে সাধারণ সভার মাধ্যমে এ কমিটির ঘোষণা করা হয়।
এতে আন্ধারমানিক ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক কেএম বাচ্চুকে সভাপতি ও বিডি ভিউ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শামিম হোসেন রেজাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা দেন সভার সঞ্চালক ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু।
নবাগত ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ বদরুল আলম, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শহীদ দেওয়ান প্রমুখ।
নবাগত সভাপতি কেএম বাচ্চু বলেন, আমরা ব্যবসাকে নয় সেবাকে প্রধান্য দিয়ে পথ চলতে চাই। তাতে প্রয়োজন আপনাদের সকলের সহযোগিতা। কুয়াকাটায় আগত সকল পর্যটকের সেবা ও পরিপূর্ণ গাইড দেয়া আমাদের প্রধান দায়িত্ব।
প্রধান অতিথির বক্তব্যে কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার বলেন, কুয়াকাটায় আগত সকল পর্যটকের সেবা নিশ্চিত করার জন্যই মূলত এই কমিটি। কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড