বোয়ালমারীতে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিরু মুন্সীর বিশাল নির্বাচনী শোডাউন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শনিবার এলাকায় বিশাল এক নির্বাচনী জনসভা ও শোভাযাত্রার আয়োজন করেন সম্ভাবনাময় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হিরু মুন্সী। বোয়ালমারী পৌর সদরের রেল স্টেশন চত্বরে ঐ দিন বিকালে এ জনসভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জনসভা শেষ হলে সহস্রাধিক মানুষের শোভাযাত্রা নিয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এলাকাবাসী ও পথচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন হিরু মুন্সী। এর আগে তিনি প্রায় ২ শতাধিক মোটর সাইকেলের বিশাল বহর নিয়ে জনসভায় যোগদান করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ হিরু মুন্সী বলেন,বোয়ালমারী উপজেলা পরিষদের বর্তমান নেতৃত্বের পরিবর্তন সময়ের দাবী। উপজেলাবাসী দীর্ঘ কাল ধরে বঞ্চিত,অবহেলিত। আপনারা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানান। আমি আপনাদের সব আশা-আকাঙ্ক্ষা পূরণ করবো। চেয়ারম্যান না হয়েও আমি এতদিন আপনাদের সেবা-শুশ্রূষা করে আসছি। চেয়ারম্যান হলে এর গতিশীলতা আরো বৃদ্ধি পাবে। হিরু মুন্সী বলেন, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন। আমি আপনাদের ও রাষ্ট্রের কোন আমানতের খেয়ানত করবোনা। আপনাদের সুখ-দুঃখে এতকাল যেভাবে পাশে থেকেছি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরও সেভাবে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বোয়ালমারী পৌর আওয়ামী লীগের সিনিয়র সদস্য মোহাম্মদ মাসুদুর রহমান, দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শামীম মোল্লা, আওয়ামী লীগ নেতা মোঃ মুকুল চৌধুরী, মোহাম্মদ মিলন মৃধা,ইউপি সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন