নিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, তওবার শিক্ষা দিলেন নবী (সা.)
নিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, তওবার শিক্ষা দিলেন নবী (সা.) আবু সাঈদ খুদরি (রা.)–র বরাতে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে।
নবী (সা.) বলেছেন, বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল। পরে বের হয়ে একজন পাদ্রিকে সে জিজ্ঞেস করল, আমার তওবা কি কবুল হওয়ার আশা আছে?
পাদ্রি বলল, না। এতে সে পাদ্রিকেও হত্যা করল। এর পর আবার সে জিজ্ঞাসা করতে লাগল। তখন এক ব্যক্তি তাকে বলল, তুমি অমুক স্থানে চলে যাও। সে রওনা দিলে পথিমধ্যেই তার মৃত্যু হয়। সে তার বুক দিয়ে সে স্থানটির দিকে ঘুরে গেল।
মৃত্যুর পর রহমত ও আজাবের ফেরেশতা তার রুহ নিয়ে বিতর্কে লিপ্ত হলেন। আল্লাহ্র সামনের ভূমিকে আদেশ করলেন, তুমি মৃত ব্যক্তির কাছে যাও। আর পেছনে ফেলে স্থানটিকে (যেখানে হত্যাকাণ্ড ঘটেছিল) আদেশ দিলেন, তুমি দূরে সরে যাও।
এর পর ফেরেশতাদের উভয় দলকে নির্দেশ দিলেন, তোমারা এখান থেকে দুই দিকের দূরত্ব মেপে দ্যাখো। মেপে দেখা গেল, মৃত লোকটি সামনের দিকে এক বিঘত বেশি এগিয়ে আছে। অতঃপর তাকে ক্ষমা করে দেওয়া হলো। (সহিহ বুখারি, হাদিস: ৩৪৭০)
Israt / Israt
দাম্পত্য কলহ নিরসনে সাহাবি যায়িদের (রা.) যে ঘটনা অনুসরণীয়
ঈদুল ফিতর ও আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
ভালো কথা বলাও এক ধরনের সদকা
সুন্দর সমাজ গড়তে বিশ্বস্ততার গুণটি যে কারণে অপরিহার্য
শরিয়ত থেকে মারিফত: আল্লাহ ও তাঁর রাসূল -এর প্রেমে আত্মার অনন্ত যাত্রা
কাবার সামনে কোরআন খতমের স্বপ্ন পূরণে সিরিয়া থেকে হেঁটে মক্কার পথে তরুণ
পিরিয়ডের সময় সিজদার আয়াত শুনলে সিজদা দিতে হবে?
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি
চুলে কলপ ব্যবহার করা কি জায়েয, ইসলাম কী বলে
নামাজের আগে পবিত্রতা অর্জনের গুরুত্ব
নফসকে নিয়ন্ত্রণে রাখার ১০ উপায়
ইমানের সঙ্গে রাসুল (সা.)-এর ভালোবাসার গভীর সম্পর্ক